ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:10 AM, April 7, 2026
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা ও গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
এ উপলক্ষে সোমবার সকালে মৌলভীবাজার কালেক্টরেট ভবনের সামন থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়| পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মাজেদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ, সাংবাদিক, ক্রীড়াবিদ, খেলোয়াড়, সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন|
এছাড়াও, একই দিন সকালে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় যুব ও জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন| সভায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন|
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost