ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:32 AM, April 7, 2026
বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) মৌলভীবাজার শহরের ব্রাইট কিচেন কারি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম।
রিসালাহ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান কবি মুজাহিদ বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজ শেষে কবি ও ইসলামী সংগীতশিল্পী মুজাহিদ বুলবুল রিসালাহ পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে সার্বিক সহযোগীতার জন্য বার্মিংহাম, ইউকের সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এডুকেশন ট্রাস্টের পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে তিনি আল্লামা ইকবাল ও কাজী নজরুল ইসলামের কালজয়ী দুটি ইসলামী গজল পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost