রাজনগরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

প্রকাশিত: 6:55 AM, April 15, 2026

রাজনগরে  নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

রাজনগরে নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৪ এপ্রিল নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বাংলা বর্ষবরণ। দিনটিকে ভিন্ন আংগিতে ফুটিয়ে তুলতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তাদের সহকর্মীদের নিয়ে সাপ্তাহব্যাপী নানা প্রস্তুতি নিচ্ছিলেন।

সকাল ১১ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার ও নবাগত এসিল্যান্ড ফারাজানা হোসেন, রাজনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোঃ ফরিদ আহমদ ভূইয়া ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলীর নেতৃত্বে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা।

যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন শাহ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল হক পিপুলে সঞ্চালনায় বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে সব শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ শিশু, কিশোর, তরুণ-তরুণী বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ।

শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ বাংলাদেশ বেতারের জনপ্রিয় শিল্পী এস ডি শান্ত এর একক পরিবেশনায় ও সূরশ্রী সংঙ্গীত একাডেমি মুন্সিবাজারের গান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ