ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:03 AM, April 15, 2026
নতুন মাস ও নতুন বছরের শুভ সূচনায় মৌলভীবাজারে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
১০টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” স্লোগানকে সামনে রেখে জেলার সর্বসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বাংলা নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ র্যালী বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
সকাল ১১ ঘটিকায় মূল সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এতে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, জাসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করে।
দুপুর সাড়ে ১২ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের মাঠে সাদা দল ও আকাশি দলের মধ্যে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ৩৪-৩৪ পয়েন্টে ড্র হলে টাইব্রেকারে আকাশি দল ৮-৪ পয়েন্টে জয়লাভ করে।
দুপুর ১ ঘটিকায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একই সঙ্গে মেলায় অংশগ্রহণকারী সকল স্টলকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিকাল ৪:৩০ থেকে ৫:৩০ ঘটিকা পর্যন্ত ম্যাজিক শো ও রম্য কৌতুকের আয়োজন দর্শনার্থীদের মাঝে বিশেষ আনন্দের সঞ্চার করে।
দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ঘটে সন্ধ্যা ৬ ঘটিকায়। এ সময় মেলায় অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিক সংগঠনকে পুরস্কৃত করা হয় এবং সমাপনী বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার।
উল্লেখ্য, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দিনব্যাপী বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
জেলা প্রশাসনের আয়োজনে ‘বৈশাখী শোভাযাত্রা’ র্যালীতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost