ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সব জেলায় সতর্কবার্তা…

প্রকাশিত: 1:31 AM, May 26, 2021

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সব জেলায়  সতর্কবার্তা…

ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া ব্ল্যাক ফাঙ্গাস (কালো ছত্রাক) যেন কোনোভাবেই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে, সেজন্য সতর্ক নজর রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে সব জেলায় এ রোগ সম্পর্কে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ও ব্যবস্থাপনা কেমন হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট গাইডলাইন দেয়া হবে। গতকাল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, ভারতের মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি এবং সমপ্রতি পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বিপুলসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। কোথাও কোথাও এ রোগটিকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব নিয়ন্ত্রণ জাতীয় কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেছেন। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি একটি সুপারিশ দেবে।

এ সংক্রান্ত আরও সংবাদ