ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:43 AM, April 17, 2026
কানাডার সেন্ট্রাল পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়ে চমক দেখালেন মৌলভীবাজারের মেয়ে ডলি বেগম। কানাডার মূলধারার রাজনীতিতে প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন নতুন ইতিহাস। তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী যিনি কানাডার জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ডলি কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক নির্বাচনে স্কারবরো সাউথ ওয়েস্ট আসন থেকে তিনবার বিজয়ী হন। ডলির ধারাবাহিক সাফল্যে তার নিজ জন্মস্থান মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রাম সহ জেলার সর্বস্তরের মানুষ উৎফুল্ল।
ডলি তার ফেসবুক ভেরিফাইড আইডিতে একটি স্টেটাস দেন, যা নিম্নে তোলে ধরা হলো:
প্রিয় বন্ধু ও প্রতিবেশীগণ,
স্কারবোরো সাউথওয়েস্টের লিবারেল সংসদ সদস্য হিসেবে আপনাদের সেবা করার জন্য আপনারা আমার উপর যে আস্থা রেখেছেন, তাতে আমি গভীরভাবে অভিভূত ও সম্মানিত।
এই পুরো নির্বাচনী প্রচারণাজুড়ে আমি সরাসরি আপনাদের কাছ থেকে শুনেছিÑআপনাদের গল্প, আপনাদের প্রতিবন্ধকতা, ভবিষ্যৎ নিয়ে আপনাদের আশা। আপনারা আমাকে একটি নতুন ম্যান্ডেট দিয়েছেন। আপনাদের জন্য লড়াই করার দায়িত্ব আপনারা আমার উপর অর্পণ করেছেনÑএবং আমি ঠিক তাই করব।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost