ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:26 AM, May 26, 2021
কোভিড মৃত্যুতে ভারত তিন লাখের গণ্ডি অতিক্রম করলো রোববার। মাত্র ১২ দিন লেগেছে ভারতের আড়াই লাখ থেকে তিন লাখে পৌঁছাতে। ২৬ দিন লেগেছে এক লাখের কোটা পূর্ণ হতে। মে মাসের ২৩ দিনেই মারা গেছেন ৯২ হাজার জন। সার্বিক মৃত্যুর নিরিখে আমেরিকা, ব্রাজিলের পরেই আছে ভারত। আমেরিকায় মোট ছয় লাখ মানুষ মারা গেছে, ব্রাজিলে সাড়ে চার লাখ। ডিসেম্বর-জানুয়ারিতে আমেরিকায় কোভিডের তৃতীয় অভিঘাতের সময় সাড়ে তিন লাখ থেকে মৃত্যু সংখ্যা সাড়ে চার লাখে পৌঁছায় একমাসে। ভারত সেই রেকর্ড ভেঙেছে।
মে মাসের ২৩ দিনে ভারতে মৃত্যু সংখ্যা যে ৯২ হাজারে পৌঁছেছে তা এপ্রিলের মৃত্যু সংখ্যার দ্বিগুণ। এপ্রিলে ভারতে মৃত্যু হয়েছিল ৪৮ হাজার ৭৬৮ জনের। ভারত শুধু সান্ত¡না পেতে পারে যে দৈনিক সংক্রমণ কমছে। রোববার মোট দু লাখ ২৩ হাজার ২৪৪ জন কোভিড আক্রান্ত হয়েছে। শনিবার সংখ্যাটি ছিল দু লক্ষ ৪০ হাজার। মৃত্যুও রোববার কমেছে। এদিন মোট মৃত্যু ৩১৪৫।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost