ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:09 PM, May 29, 2021
আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নিজের আউট নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন তিনি।
ঘটনা গত শুক্রবারের। মিরপুরের শেরেবাংলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে তামিম ইকবালের বাংলাদেশ। যেখানে ২৮৭ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেই নাঈম শেখ ও সাকিব আল হাসানকে হারায় স্বাগতিকরা। এরপর তামিমের ব্যাটে বিপর্যয় কাটানোর চেষ্টা করে দল। কিন্তু দুশমন্থ চামিরার বলে আউট হয়ে ফিরে যান অধিনায়ক।
কিন্তু সেটি আউট ছিল নাকি এ নিয়ে ধোয়াশার তৈরি হয়। চামিরার ফুলার লেংথ বল ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন তামিম। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত আউট দেন তামিমকে। রিভিউ নেন তামিম। তারপর আলট্রা এজে দেখা যায় ব্যাট মাটিতে লেগেছিল তখন হাল্কা এজ তৈরি হয়। তারপরও সিদ্ধান্ত পাল্টায়নি মাঠের আম্পায়ার। ১৭ রানে ফেরেন তামিম।
কিন্তু রাগ আটকে রাখতে পারেননি তামিম। শারীরিক ভাষায় নিজের অস্বস্তি জানিয়ে ফেরেন সাজঘরে। এটা চোখে পড়েছে ম্যাচ রেফারির। আইসিসি তারপরই জরিমানা করে তামিমকে। কারণ এটি আইসিসি আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন। একইসঙ্গে গত ২৪ মাসে তামিম প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন টাইগার ক্যাপ্টেন।
এরমধ্যে তামিম অপরাধ স্বীকার করেছেন আইসিসি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের সামনে। এ কারণেই আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। কিন্তু গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি ১০০% নিশ্চিত ছিলাম আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিত তাহলে ভিন্ন ঘটনা হতে পারতো। এটা খুবই হতাশার।’
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost