কুতুবদিয়ার একমাত্র পর্যটকদের আর্কষণ বায়ু বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিতে রয়েছে।

প্রকাশিত: 7:41 PM, May 29, 2021

কুতুবদিয়ার একমাত্র পর্যটকদের আর্কষণ বায়ু বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিতে রয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কুতুবদিয়ার একমাত্র পর্যটকদের আর্কষণ বায়ু বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিতে রয়েছে।

বেড়িবাঁধে এক অংশ ভাঙা এবং উপরে থাকা জিয়োব্যাগ পানির স্রোতে সরে যাওয়াতে একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের খুটি গুলো । এতে যে কোন সময় বিলীন হতে পারে।

এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসে এবং কুতুবদিয়ার বাইরে থাকও অনেক পর্যটক এই বিদ্যুৎ কেন্দ্র দেখতে আসে এই পর্যটক এলাকাকে রক্ষা করতে চাইলে টেকসই বেড়িবাধঁ অবশ্যই প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।

এই বিষয়ে কুতুবদিয়া বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক অফিসার আবুল হাসনাত রায়হান জানান, সাগরের পানিতে বেড়িবাঁধ বিলীন হাওয়াতে সরাসরি জোয়ার পানি বিদ্যুৎ কেন্দ্রে চলে আসে এতে খুঁটি নিচে থেকে বালি সরে যাওয়াতে ১০/১২ টি খুঁটি মাটিতে পড়ে গেছে। হার্ড অফিসে জানিয়েছি নির্দেশ আসলে কাজ শুরু করব।

এ সংক্রান্ত আরও সংবাদ