পাহাড়ের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে কৃষিতে আধুনিকতা আনতে হবে : বীর বাহাদুর

প্রকাশিত: 7:37 PM, May 29, 2021

পার্বত্য মন্ত্রী বলেছেন, পাহাড়ের অর্থনৈতিক অবস্থার পরিবর্তণে কৃষিতে আধুনিকতা আনতে হবে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে সরকার।

শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসে কৃষি উন্নয়নে পাহাড়ের কৃষক ও বিভিন্ন সমবায় সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে তিনি এ কথা বলেন।

পার্বত্য মন্ত্রণালয়ের ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলায় দশটি সমিতিসহ মোট ১৪ উপকারভোগীর মাঝে পাওয়ার টিলার ও পাঁচটি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, জুম চাষে শ্রম ও খরচের বিপরীতে উৎপাদন হয় কম। তাই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে কৃষিতে আধুনিকতা আনতে হবে। এসময় তিনি পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মিশ্র ফলজ বাগান, বাঁশের চারা, গাভী বিতরণ ও মসল্লা চাষের পাশাপাশি আগামীতে কৃষকদের মাঝে বিনা পয়সায় কফি ও কাজু বাদাম চাষের ব্যবস্থা করার পরিকল্পর কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হ্লা থোয়াইহ্রী মারমা। এছাড়াও কৃষকদের পক্ষ থেকে পার্বত্য উন্নয়ন বোর্ডকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, রোয়াংছড়ি ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা ও নারী ইউপি সদস্য পাইয়ই উ মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগ নেতা আশীষ বড়ুয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ