ভারতের বৃষ্টির মৌসুমের জন্য আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড।

প্রকাশিত: 6:56 PM, May 29, 2021

ভারতের বৃষ্টির মৌসুমের জন্য আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ সংস্করণের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। আজ দুপুরে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

করোনার হানায় ৩১ ম্যাচ বাকি থাকতেই হঠাৎ থেমে যায় আইপিএলের এবারের আসর। স্থগিতাদেশ পাওয়া টুর্নামেন্টটির বাকি অংশ আয়োজন করতে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে কয়েক দফা আলোচনা করে বিসিসিআই।
শনিবার মুম্বইয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে করোনা নয়, ভারতের বৃষ্টির মৌসুমের জন্য আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ’র বরাত দিয়ে এক বিবৃতিতে জানানো হয়, ‘ভারতে বর্ষার মৌসুমের কথা মাথায় রেখে সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।’

গত ৪ঠা মে একাধিক ফ্র্যাঞ্চাইজির সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার কারণে স্থগিত হয়ে যায় আইপিএল। যার কারণে বিরাট আর্থিক ক্ষতির মুখে সম্মুখীন হয় ভারত বোর্ড। পরবর্তীতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য ফাঁকা সময় খুঁজছিল বিসিসিআই।।

এ সংক্রান্ত আরও সংবাদ