ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:42 PM, May 30, 2021
করোনা ভাইরাস এবং চীন এই দুটি ইস্যুতে বিতর্কের শেষ হচ্ছে না। উল্টো নতুন নতুন তথ্য যোগ হচ্ছে বিতর্কে। এরই মধ্যে বিজ্ঞানীদের মহল থেকে অভিযোগ উঠেছে যে, করোনা ভাইরাস প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়নি। এই ভাইরাস উহানের গবেষণাগারে সৃষ্টি করেছেন চীনা বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, এই ভাইরাস নিয়ে এখনও গবেষণা হচ্ছে চীনের ওই গবেষণাগারে। সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন প্রচুর তথ্যপ্রমাণ আছে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক এই শীর্ষ কর্মকর্তা সতর্কতা দিয়ে আরো বলেছেন, এখনও উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে এই বিপজ্জনক গবেষণা চলমান।
এর ফলে আরো ভয়াবহ ভাইরাস সেখান থেকে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মাইক পম্পেও। তিনি আরো বলেন, আমি নিশ্চিতভাবে যা বলতে চাই তা হলো- (চীনের) পিপলস লিবারেশন আর্মি ওই গবেষণাগারের ভিতরকার কর্মকা-ের সঙ্গে যুক্ত। সেখানে সামরিক বাহিনীর কর্মকা- পরিচালনা হয়। এটাকে তারা পুরনো একটি সভ্যতার গবেষণা বলে দাবি করে। তবে তারা আমাদেরকে জানাতে অস্বীকৃতি জানিয়েছে যে, এই গবেষণা কি নিয়ে। এর প্রকৃতি জানাতেও তারা অস্বীকৃতি জানিয়েছে। ওই গবেষণা প্রতিষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রবেশেরও অনুমতি দেয়নি তারা। ফলে এই ধামাচাপা দেয়া দেখে আমাদের মনে হয়, এমন অনেক বিষয় আছে, যা আমাদের জানা দরকার। মাইক পম্পেও আরো বলেন, ওই ভাইরোলজি বিষয়ক ল্যাবরেটরি এখনও সচল। সেখানে গবেষণা চলছে। খুব সম্ভব তারা সেখানে সেই একই রকম গবেষণা চালিয়ে যাচ্ছে। যে গবেষণা থেকে এই রকম ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এসব বিষয়ে উত্তর জানে শুধু চাইনিজ কমিউনিস্ট পার্টি। সেই উত্তর জানা প্রয়োজন বিশ্বেরও। আমাদের কাছে এ উত্তর তাদেরকে দিতে হবে। আমি আশা করি এ বিষয়ে দাবি ও চীনকে জবাবদিহিতায় আনতে উভপক্ষীয় একটি চাপ প্রয়োগ করা হবে।
উল্লেখ্য, এর আগেই প্রেসিডেন্ট জো বাইডেন ৯০ দিনের মধ্যে ওই গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে বিস্তৃত তদন্তের নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে মাইক পম্পেও বলেন, আমি আশা করি এটা হবে গুরুত্বর একটি তদন্ত। কারণ, গোয়েন্দা সংস্থাগুলোকে সময় দেয়া হয়েছে ৯০ দিন। এরই মধ্যে দীর্ঘ সময় এ বিষয়টিতে গোয়েন্দা সম্প্রদায় নজর রেখে এসেছে। করোনা মহামারির শুরুর দিক থেকেই উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে জোর দিয়ে দাবি করে আসছেন মাইক পম্পেও। তবে বার বার চীন এ অভিযোগ অস্বীকার করে আসছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost