ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:02 PM, May 30, 2021
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে আমরা পরিবেশ দূষণ করছি। রাস্তার পাশে আবর্জনার পাত্র স্থাপন করা হলেও ময়লা ফেলা হচ্ছে তার নিচে কিংবা পাশে। আবার দেখা যায় আবর্জনার পাত্র সংলগ্ন দোকানের জিনিস কিংবা অন্য কোনো আবরণ দিয়ে ঢেকে রাখা হচ্ছে। এই শহর পরিষ্কার রাখার দায়িত্ব সকলের। শহরের বাসিন্দা হিসেবে আমাদের প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব রয়েছে। নিজের বাড়ির আশপাশ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যেখানে সেখানে আবর্জনা না ফেলা প্রত্যেকের দায়িত্ব। কিন্তু আমরা এ দায়িত্ব ঠিকমতো পালন অনেকেই করছি না। সবাই দায়িত্বশীল হলে এ শহর পরিষ্কার করা সম্ভব।
একদিন এই মৌলভীবাজার শহর হবে ক্লিনসিটি। গত শুক্রবার রাতে শহরের সমশেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান এসব কথা বলেন।
মেয়র বলেন, ফুটপাথ দখল করে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পৌর শহরের সড়কগুলোতে প্রতিদিন বসে ভ্রাম্যমাণ বাজার। এজন্য সড়কে চলতে পৌরবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাথ এখন হকারদের দখলে। পথচারীদের অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে হাঁটতে হয় মূল সড়ক দিয়ে। পৌর প্রশাসনের অভিযান চলে। উচ্ছেদ হয় কিছু দোকানপাট। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফুটপাথ আবারো দখলে চলে যায়। আগে দোকানের বারান্দা থাকতো। এখন সেই বারান্দা সাটারের ভিতর নিয়ে যায়।
তাহলে সেই দোকানের ক্রেতা কোথায় দাঁড়াবে। আমার তিনি বলেন, সমশেরনগর সড়কের সিএনজি স্ট্যান্ডের জন্য এই সড়কে যানজট লেগে থাকে। তাই এখান থেকে অন্যত্র সরিয়ে নেয়া প্রয়োজন। এটা আমরা খুব শিগগিরই করবো। মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে ছেলেদের আড্ডা চোখে পড়ে। তাদের জন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এটা মেনে নেয়া যাবে না। তাই খুব শিগগিরই এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবো। সে যে দলেরই হউক। আমি আশা করি সবাই মিলেমিশে কাজ করলে একদিন ইউরোপের উন্নত শহরের সঙ্গে তুলনা করতে পারবো মৌলভীবাজার শহরকে। সমশেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ্ ফয়েজুর রহমান রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মাদ আলী সাহেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সনজিৎ দাশসহ ব্যবসায়ীবৃন্দ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost