ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:40 PM, May 30, 2021
২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের তুলনায় এবারের বাজেট ৭ দশমিক ১২ শতাংশ বেড়েছে। এ ছাড়া কমিশন সভায় ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক, সংসদ বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বৈঠকে অংশ নেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost