ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:27 PM, May 30, 2021
সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল হোসেনের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা দুটি প্রত্যাহারের দাবি জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
সুপ্রিম কোর্টে প্রবেশে মূল ফটকের সামনে আজ রোববার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বলা হয়, মামলা যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে ল’ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যে নাজির ওই মামলা করেছেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ওই মামলা দুটি নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে সংগঠনের সভাপতি মাশহুদুল হক বলেন, প্রয়োজন পড়লে আমরা সবাই নোয়াখালী আদালতে যাব। প্রয়োজনে ওই নাজিরের অফিস আমরা ঘেরাও করব। আফজালের মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি আজিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম ও হাসান জাবেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost