ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:48 PM, May 31, 2021
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের মধ্যে ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহযোগিতা দেওয়া নিয়ে বিরোধ রয়েছে। যদিও রিপাবলিকান দলের মধ্যে এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। হামাসের সাম্প্রতিক হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি সরাসরি পরিদর্শন করার জন্য রিপাবলিকান আইনপ্রণেতারা ইসরায়েল ছুটে যাচ্ছেন। ৩০ মে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও সিনেটর বিল হ্যাগার্টি ইসরায়েল সফরে গিয়েছেন।
ইসরায়েলে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিরোধিতা করে কংগ্রেসে প্রস্তাব উপস্থাপন করেছিলেন কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা। তাঁদের এ প্রয়াসের পাল্টা জবাব দিতে সিনেটর টেড ক্রুজ ও বিল হ্যাগার্টির নেতৃত্বে ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা বর্ধিত করার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়।
টেক্সাস ও টেনেসি থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ দুই সিনেটর টেড ক্রুজ ও বিল হ্যাগার্টি ইসরায়েল সফরে গেছেন। ফক্স নিউজের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাবশালী এ দুই মার্কিন আইনপ্রণেতা সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চল সফর করবেন এবং ইসরায়েলি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করবেন।
এর আগে ২৫ মে জেরুজালেম সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওই দিন জেরুজালেমে যৌথ সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
এর আগে ২৫ মে জেরুজালেম সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওই দিন জেরুজালেমে যৌথ সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েল সফরের আগে সিনেটর টেড ক্রুজ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বন্ধু রাষ্ট্র ইসরায়েলের ক্ষয়ক্ষতি ও প্রয়োজনের বিষয়টি সরাসরি দেখাই এ সফরের লক্ষ্য। আত্মরক্ষার জন্য ইসরায়েলের সব প্রয়াসে আন্তর্জাতিক সম্প্রদায় যে দ্ব্যর্থহীনভাবে পাশে আছে, তা স্পষ্ট করার জন্যই এ সফর বলে সিনেটর ক্রুজ উল্লেখ করেছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে নিউইয়র্কে ইসরায়েলের কনস্যুলেটের সামনে বিক্ষোভ করে ফিলিস্তিন সমর্থকেরা।
পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার কথা জানিয়ে গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধ শতাধিক শিশু রয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা আসার পর হোয়াইট হাউসে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বাইডেন
১১ দিনের সহিংসতার পর ইসরায়েলের পার্লামেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন এ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ায় উভয় পক্ষকে স্বাগত জানান। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সামনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। আমি এ নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এ সময় ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে মিসরের মধ্যস্থতারও প্রশংসা করেছিলেন বাইডেন।
ইসরায়েলকে নিয়ে মার্কিন রাজনৈতিক বিতর্কে পরিবর্তন আসছে
এদিকে বাইডেন প্রশাসন থেকে ইসরায়েলের কাছে ৭৩৫ বিলিয়ন ডলারের নতুন ধরনের যুদ্ধ বিমান ও অন্যান্য সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত রুখে দেওয়ার জন্য প্রতিনিধি পরিষদে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজসহ উদারনৈতিক আইনপ্রণেতারা প্রস্তাব উপস্থাপন করেন। ডেমোক্রেটিক দলের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা বন্ধ করার ব্যাপারে কোনো তৎপরতা এখনো দেখা যাচ্ছে না। যদিও প্রবীণ উদারনৈতিক সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো উদারনৈতিক নেতারা এখন আগের যেকোনো সময়ের চেয়ে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের এককাট্টা সহযোগিতা প্রদানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে আল জাজিরা ও এপিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কার্যালয়
যুক্তরাষ্ট্রে এখন ইসরায়েলের প্রতি একচোখা সমর্থনের হার কমেছে। ইসরায়েলকে এমন সমর্থন করে না যাওয়ার জন্য ডেমোক্রেটিক দলের একটি অংশ এবারেই প্রথমবারের মতো প্রকাশ্য অবস্থানে দেখা যাচ্ছে। যদিও রিপাবলিকানদের আইনপ্রণেতারা এখনো ইসরায়েলকে এককাট্টা সমর্থন দিয়ে যাওয়ার কথাই বলে আসছেন। প্রেসিডেন্ট বাইডেন গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার জন্য অতিরিক্ত সাহায্য প্রদানের কথা বলেছেন।
যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাইডেন
একদিকে ফিলিস্তিনি জনগণের জন্য সাহায্য প্রদানের ঘোষণা এবং অন্যদিকে হামলায় ব্যবহারের জন্য অস্ত্র বিক্রির সিদ্ধান্তে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের উদারনৈতিক পক্ষগুলো ক্ষুব্ধ। যদিও রিপাবলিকান দলে ইসরায়েলকে সাহায্য করে যাওয়া নিয়ে কোনো বিতর্ক নেই। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই বলেছেন, তাঁর গৃহীত নীতি থেকে সরে আসার কারণেই ইসরায়েলের ওপর হামলা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রতি সমর্থন স্পষ্ট করলে অন্য কেউ হামলার সাহস করতে পারবে না।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost