ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:43 PM, May 31, 2021
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক। জাতীয় প্রেস ক্লাবে সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতীয় পরিচয়পত্র একটি নিয়মিত প্রক্রিয়া। ভোটার আইডি আর জাতীয় পরিচয়পত্র এক নয়। সারাবিশ্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। সেই আলোকে বাংলাদেশেও জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই যৌক্তিক।’
এছাড়া খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়ার সুচিকিৎসার জন্য সরকার আন্তরিক। আন্তরিকতার সঙ্গে কাজ হচ্ছে। তিনি (খালেদা জিয়া) যখন, যেখানে যেভাবে চেয়েছেন, সেভাবেই চিকিৎসা চলছে। এ নিয়ে সরকারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা স্বীকার করা উচিত।’
এর আগে প্রেস ক্লাবে মানস আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এ সময় তিনি বলেন, মাদক থেকে দূরে রাখতে পারিবারিক মোটিভেশন অনেক গুরুত্বপূর্ণ। এ জন্য অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost