​ফুলবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রকাশিত: 5:30 PM, May 31, 2021

​ফুলবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘মুজিব বর্ষে শপথ করি, তামাকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বেলা ১১ টায় উপজেলা চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরশহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা চত্তরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সহকারী কশিশনার ভূমি কানিজ আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইঁয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ