‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শুদ্ধভাবে চর্চার জন্য সারাদেশের মধ্যে একমাত্র গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোনীত

প্রকাশিত: 7:14 PM, June 2, 2021

‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শুদ্ধভাবে চর্চার জন্য সারাদেশের মধ্যে একমাত্র গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোনীত

‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ জেলা পর্যায়ে শুদ্ধাচার চর্চার জন্য পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক। গত ২৭ মে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠি সূত্রে আরও জানা যায়, ২০১৭ সালে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারি দপ্তরে শুদ্ধাচার চর্চা শুরু হয়। সেই আলোকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২০-২০২১ অর্থবছরে এলজিইডির সদর দপ্তর ও মাঠ পর্যায়ে সারাদেশের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’-এর আলোকে শুদ্ধাচার চর্চার জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হকসহ এসব কর্মকর্তা-কর্মচারীকে একটি করে সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা প্রদান করা হবে।

গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেছেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সামান্য কর্মচারী। জনগণের সেবক দেশের জন্য, দেশের মানুষের জন্য সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করি। কতটুকু দিতে পেরেছি জানি না, তবে এতটুকু বলতে পারি, গোপালগঞ্জকে নিজের জেলা মনে করে, অফিসটিকে একান্ত নিজের মনে করে গ্রামীণ রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো সচল রেখে জেলার মানুষকে উন্নত যাতায়াত সুবিধা দেওয়ার চেষ্টা করেছি।

এ সংক্রান্ত আরও সংবাদ