ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:49 PM, June 2, 2021
ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা কমিয়ে আনার পর কঠোর সমালোচনা শুনতে হয়েছে আইসিসিকে। সহযোগী দেশের ক্রিকেটারদের সঙ্গে আইসিসিকে ধুয়ে দিয়েছিলেন সাবেক ক্রিকেটাররা। তবে ক্রিকেটের বিশ্ব আসরে আবারো দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাড়ছে দল। ওয়ানডেতে ১০ দলের জায়গায় সুযোগ মিলবে ১৪ দেশের। টি-টোয়েন্টিতে ১৬ থেকে বাড়িয়ে ২০ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আইসিসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বোর্ডের সভায় ২০২৪ থেকে ২০৩১ সালের ৮ বছরের চক্রে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতি বছরই পুরুষ ও মেয়েদের ক্রিকেটে থাকছে একটি করে আইসিসি টুর্নামেন্ট। পুরুষদের ক্রিকেটে ১৪ দল ও ৫৪ ম্যাচের ওয়ানডে বিশ্বকাপ দুটি হবে আগামী ২০২৭ ও ২০৩১ সালে।
এই টুর্নামেন্টে ফিরছে সুপার সিক্স পর্ব। প্রাথমিক পর্বে দুটি গ্রুপে ৭টি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা করে নিবে সুপার সিক্সে। সেখান থেকে সেমিফাইনাল খেলবে সেরা চার দল। এরপর ফাইনাল। ৫০ ওভারের সংস্করণে দল সংখ্যা কমানো হচ্ছিল ক্রমেই। ২০০৭ আসরে যেখানে অংশ নিয়েছিল ১৬ দল, ২০১১ ও ২০১৫ আসরে ১৪ দল, সেখানে ২০১৯ আসরে সংখ্যা আরও কমিয়ে আনা হয় ১০ দলে।
২০২৪ থেকে ২০৩০ পর্যন্ত হবে চার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫৫ ম্যাচের আসরগুলো হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। সেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলি দল অংশগ্রহণ করবে। চার গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে পরের রাউন্ডে, সুপার এইট। নকআউট পর্ব সেমিফাইনালে এখান থেকে যাবে চার দল। এরপর হবে ফাইনাল। এখন ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে দুই গ্রুপে অংশ নেয় চারটি করে দল। পরে মূল পর্বে ১০ দল খেলে দুটি গ্রুপে ভাগ হয়ে। এই সময়ে ৮ দলের দুটি চ্যাম্পিয়নস ট্রফিও আয়োজন করবে আইসিসি। ২০২৫ ও ২০২৯ সালে মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি। যার সবশেষ আসরটি হয়েছিল ২০১৭ সালে। এই প্রতিযোগিতায় অংশ নেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে।
মেয়েদের দুই সংস্করণের বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। পরের চক্রে দুইটি করে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি হবে মেয়েদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে চারটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। পরের তিন আসরে ১২টি করে দল। ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ৮ দল, চার বছর পরের আসরে ১০টি। ২০২৭ ও ২০৩১ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে ৬টি করে দল।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost