ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:32 PM, June 28, 2021
নরওয়েভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের “দ্য লাস্ট হোপ” শিরোনামে একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি দেশের চলচ্চিত্রে ডিজিটালাইজেশনের ছোঁয়া এনে দেয়া অনন্ত জলিল এতদিন ধরে শুধু নিজের প্রযোজনায় দেশের চলচ্চিত্রে কাজ করেছেন। তবে এবার তাকে দেখা যাবে বিদেশি চলচ্চিত্রেও। নরওয়েভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের “দ্য লাস্ট হোপ” শিরোনামে একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির গল্প কার রেসিং নিয়ে। এটিই হতে যাচ্ছে নিজের প্রযোজনার বাইরে অভিনয় করা অনন্তের প্রথম চলচ্চিত্র।
সামাজিক যোগাযগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত নিজেই।
সোমবার (২৮ জুন) ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্ট থেকে অনন্ত বলেন, “ত্রিদেশীয় ছবিতে অনন্ত জলিল। নরওয়ের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র – ‘THE LAST HOPE'”
নরওয়ের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে পাকিস্তান ও চীন। সিনেমাটিতে পরিচালনার দায়িত্বও পেয়েছেন নরওয়ে, পাকিস্তান ও চীনের একজন করে পরিচালক। তবে তাঁদের নাম এখনও নিশ্চিত করা যায়নি।
এই সিনেমায় দেখা যাবে পাকিস্তান ও চীনের অনেক শিল্পীকেও, যার মধ্যে রয়েছেন শাহরুখ খান অভিনীত “রইস” সিনেমা খ্যাত পাকিস্তানের মাহিরা খান, জাভেদ পারভেজ, কামাল খান ও নরওয়ের নায়িকা শাওলি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী প্রকোপ কমে এলে বেশ কয়েকটি দেশের লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
বর্তমানে অনন্ত জলিলের প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র “দিন—দ্য ডে” মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও, শ্যুটিং চলছে তার প্রযোজিত আর অভিনীত আরেক চলচ্চিত্র “নেত্রী—দ্য লিডার” এর। দুটি ছবিতেই সহশিল্পী হিসেবে অনন্তের বিপরীতে আছেন বর্ষা।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost