ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:06 PM, June 29, 2021
আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ওই দিন ভোর ছয়টা থেকে সারা দেশে সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত আগেই জানিয়েছে সরকার।
আজ মঙ্গলবার রাতে এক তথ্য বিবরণীতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরত ব্যক্তিরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে প্রজ্ঞাপন আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানিয়েছে সরকার।
এদিকে গতকাল সোমবার থেকে গণপরিবহন, শপিং মল, মার্কেটসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এটিকে বলা হচ্ছে ‘সীমিত পরিসরের লকডাউন’; যা বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চলব। এরপর শুরু হবে কঠোর বিধিনিষেধ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost