ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:47 PM, June 30, 2021
ছিটমহলের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হলো সাপ্তাহিক নাটক ‘ছিটমহলের ছায়াছবি’। এ নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন বীথি রানী সরকার ও মনিরুজ্জামান মনি।
সম্প্রতি ঢাকার অদূরে কেরানীগঞ্জে নাটকটির দৃশ্য ধারণের কাজ হয়। কাজী রশিদুল হক পাশার রচনায় ‘ছিটমহলের ছায়াছবি’ প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।
এই নাটকে বীথি রানীর সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে মনিরুজ্জামান মনি জানান, ‘বীথির সাথে প্রথমবার কাজ হলেও একবারও মনে হয়নি আমরা প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করছি। কো-আর্টিস্ট হিসেবে খুবই হেল্পফুল ও অনন্য। আমি এখানে যাদব চরিত্রে অভিনয় করেছি আর বীথি ছায়া। গল্পের প্লট খুবই চমৎকার। এরকম গল্প নিয়ে ইদানীং খুবই কম কাজ হয়।’
মনি আরও জানান, রংপুরের আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হয়েছে তাদের।
বীথি রানী বলেন, ‘খুবই চমৎকার একটি গল্প। সুন্দর একটি টিমের সঙ্গে কাজ করেছি। আমি রংপুর অঞ্চলের মেয়ে হলেও এর আগে নিজের অঞ্চলের ভাষায় কাজ করা হয়নি। এবার সে সুযোগ মিলে গেল।’
নাটকের গল্পে দেখা যাবে, বাংলাদেশ যখন ১১১টি ছিটমহল পেল তখন বেশ কিছু পরিবার উন্নত জীবনের আশায় ভারতের নাগরিক হতে চায়। তারা তাদের জন্মভূমি, প্রেম-ভালোবাসা সব ছেড়ে পাড়ি জমায় ওপারে। ছায়া ও ছবি তাদেরই এক প্রতীকী রূপ। তারা দুই বোন ভালোবাসার মানুষ যাদব ও মাধবকে ভারতের অংশে নিয়ে যেতে চায়।
কিন্তু যাদব-মাধব এদেশ ছেড়ে কোথাও যাবে না বলে জানিয়ে দেয়। একদিকে যাদব-মাধব অনুরোধ করে ছায়া-ছবিকে এদেশে থেকে যেতে। অন্যদিকে ছায়া-ছবির আশা যাদব-মাধব যদি তাদের ভালোবাসে তবে তাদের সাথে ওপারে চলে যাবে। মাতৃভূমি ছেড়ে যাবার যে মনস্তাত্ত্বিক সঙ্কট, বিরহ তা এ নাটকে ফুটে উঠেছে।
নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জীবন রায়, তানিন তানহা, খলিলুল্লাহ কাদেরী, মিলি মুন্সী, তানজুম আরা পল্লী, কাজী রশীদুল হক পাশা প্রমুখ।
নাটকটি ১০ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost