ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:54 PM, July 1, 2021
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে লিওনেল মেসির। গতকাল বুধবার ছিল বার্সায় তার শেষ দিন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মেসির বার্সায় চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো ক্লাবে যাওয়ার ব্যাপারে কিছু শোনা যায়নি। আর্জেন্টাইন সুপারস্টার এখন কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত। চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসি এখন যেকোনো ক্লাবেই যেতে পারেন। গতকাল থেকেই বিভিন্ন ক্লাব মজা করে মেসিকে চুক্তির প্রস্তাব দিচ্ছে। যার মাঝে ক্রিকেট ক্লাব থেকে শুরু করে পাড়ার ফুটবল ক্লাবও আছে।
এমনই মজার একটা প্রস্তাব দিয়েছে ব্রাজিলয়ান ফুটবল দল ইবিস স্পোর্ট ক্লাব। যারা নিজেরাই নিজেদের ডাকনাম দিয়েছে ‘বিশ্বের সবচেয়ে বাজে ক্লাব’। কারণ টানা ৩ বছর ১১ মাস ক্লাবটি কোনো ম্যাচ জিততে পারেনি। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে তারা লিখেছে, ‘আজ (বুধবার) বার্সার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন। আগামীকাল থেকে মেসির থাকবে নতুন ক্লাব। স্বাক্ষর করুন মেসি!’ সঙ্গে একটি চুক্তিপত্রও পোস্ট করেছে ক্লাবটি। যাতে লেখা আছে ৬টি শর্ত।
শর্ত অনুযায়ী, মেসির সঙ্গে চুক্তিটি হবে ১৫ বছরের। যা শুরু হবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকেই। পারিশ্রমিক হবে ক্লাবের আয়ের ওপর ভিত্তি করে। ক্লাবের সঙ্গে চুক্তি বহাল রাখতে বেশি বেশি গোল করতে পারবেন না মেসি। চ্যাম্পিয়ন তো হওয়াই যাবে না। সের্লোনায় ১০ নম্বর জার্সি পরলেও মেসি ইবিস স্পোর্ট ক্লাবে তা পরতে পারবেন না। কারণ ইবিসে ১০ নম্বর জার্সি পরে খেলতেন মাউরো শাম্পু। যিনি ১৯৮৭ থেকে ১৯৯৫ পর্যন্ত ক্লাবের হয়ে খেললেও কোনো গোল করতে পারেননি।
লিওনেল মেসিকে দলে নেওয়ার জন্য সবচেয়ে মজার শর্তটি হলো, ম্যারাডোনা বনাম পেলের মাঝে কে সেরা- তা নিয়ে সেই পুরনো যুদ্ধ। ইবিস স্পোর্ট ক্লাবের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করার আগে মেসিকে একটি আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলতে হবে, ডিয়েগো ম্যারাডোনার চেয়ে পেলে ভালো ফুটবলার। এসব চুক্তি মেনে নিয়ে মেসি চুক্তিপত্রে স্বাক্ষর করতে আহ্বান জানিয়েছে ইবিস স্পোর্ট ক্লাব। তবে মেসি এসব শর্ত দেখে আবার হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে ইনজুরিতে আক্রান্ত না হন!
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost