ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:56 PM, July 1, 2021
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া শাটডাউনের নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় শুধু রাজধানী ঢাকাতেই ৪৯৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)
এদের মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে ২৫৮ জনকে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম।
তিনি জানান, বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে আট জনকে।
অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘ট্রাফিক বিভাগ, অপরাধ বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত মিলিয়ে এ সংখ্যক মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’
আটক বেশি তেজগাঁওয়ে
ডিএমপি জানিয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক ৩১৬ জন আটক করা হয়েছে তেজগাঁও এলাকা থেকে। দ্বিতীয় সর্বোচ্চ মিরপুর এলাকায়। সেখানে আটক হয়েছে ১০৫ জনকে। রমনায় ৫৭, ওয়ারীতে ৪, গুলশানে ১৫ জনকে আটক হয়েছে। তবে লালবাগ, মতিঝিল ও উত্তরা এলাকা থেকে কাউকে আটক করা হয়নি।
গ্রেপ্তার বেশি গুলশানে
সবচেয়ে বেশি ১৩১ জনকে গ্রেপ্তার হয়েছে গুলশান এলাকা থেকে। রমনা থেকে ২ জন, লালবাগে ৩৮, মতিঝিলে ২, ওয়ারীতে ১৯, মিরপুরে ৩০, উত্তরাতে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও এলাকা থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘১৩১ জনকে ডিএমপির অর্ডিনেন্স অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। আদালত অপরাধ বিবেচনায় অর্থদণ্ড দিতে পারে।’
জরিমানা বেশি গুলশানে
ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসেবে সবচেয়ে বেশি জরিমানা হয়েছে গুলশান এলাকায়। এলাকাটিতে জরিমানা করা হয়েছে এক লাখ ২ হাজার ৭ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ হাজার ১০০ টাকা জরিমানা হয়েছে লালবাগে। তৃতীয় অবস্থানে রয়েছে ওয়ারি বিভাগ। সেখানে জরিমানা করা হয়েছে ৭১ হাজার ৭০০ টাকা।
মতিঝিল বিভাগে জরিমানা আদায় হয়েছে ৬৫ হাজার ৮৫০ টাকা। এছাড়া রমনায় ৫৮ হাজার ৫০০, মিরপুরে ৫১ হাজার ৫৫০, তেজগাঁও বিভাগে ৪৭ হাজার ৩০০ এবং উত্তরা বিভাগ থেকে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গুলশান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো জরিমানা করা হয়নি। তবে সড়কে ২১টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। যেখান থেকে টাকার অংকে জরিমানা হয়েছে ৮৯ হাজার টাকা। বাকি ১৩ হাজার ১০০ টাকা জরিমানা হয়েছে মোবাইল কোর্টে।
মামলা বেশি মিরপুরে
রাজধানীতে মোট মামলা হয়েছে ২৭৪টি। এর মধ্যে ৯৮টি মামলা হয়েছে মিরপুর বিভাগে। রমনায় ৪৫, লালবাগে ৩৭, মতিঝিলে ২৮, ওয়ারীতে ১৫, তেজগাঁওয়ে ১২, গুলশানে ২১ ও উত্তরাতে ১৮টি মামলা হয়েছে।
ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার আ.স.ম মাহাতাব উদ্দিন উদ্দিন জানান, ডিএমপি অ্যাক্ট, ২৬৯ ধারা, সরকারি আইন অমান্য করা, মোবাইল কোর্ট এবং সড়ক পরিবহন আইনে এসব মামলা হয়েছে।
এছাড়া গাড়ি আটক হয়েছে ৬টি, রেকারিং করা হয়েছে ৭৭টি এবং তাৎক্ষণিক সাজা দেয়া হয়েছে আট জনকে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost