ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:58 PM, July 2, 2021
সৌদি আরবে অবস্থানরত মুসলিমদের মধ্য থেকে সর্বোচ্চ ৬০ হাজার জনকে এবার হজ পালনের সুযোগ দেবে সরকার।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাস মহামারীর কারণে গত বারের মতো এবারও বিদেশ থেকে হজযাত্রী নেওয়া বন্ধ রাখার পাশাপাশি অভ্যন্তরীণ হজ পালনকারীর সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে সৌদি আরব সরকার।
হজপালন বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে এসপিএ বলেছে, ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, শুধু তাদের মধ্য থেকে সর্বোচ্চ ৬০ হাজার জনকে এবার হজের সুযোগ দেওয়া হবে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরও বিদেশ থেকে হজযাত্রী সৌদি আরব যায়নি। তবে সেখানে অবস্থানরত সীমিত সংখ্যক সৌদি নাগরিক ও বিদেশি নানা বিধিনিষেধের মধ্যে হজ করার সুযোগ পান।
গত বছর হজের অনুমতি পাওয়া ব্যক্তিদের সংখ্যা ১০ হাজারের মতো। অথচ প্রতিবছর হজ পালন করেন প্রায় ২৫ লাখ মানুষ, যাদের ২০ লাখের বেশি বিদেশ থেকে যান।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost