ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:19 PM, July 17, 2021
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৬ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৪৭ দিনে রামেকে সবমিলিয়ে ৬৬১ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৬ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ৯, পাবনায় ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ১ জন ও কুষ্টিয়ার ১ জন মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরটিভি নিউজকে আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪০১ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১২৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৯২ শতাংশ।
এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে৫২৭ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৬ জন।
এর আগে গত ১ জুলাই ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন, ৮ জুলাই ১৮ জন, ৯ জুলাই ১৮ জন এবং ১০ জুলাই ১৪ জন, ১৫ জুলাই ১৯ জন, ১৬ জুলাই ১৫ জন মারা গেছে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost