ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:55 PM, July 19, 2021
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ আরো তিনজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।
মামলায় বাকি তিন বিবাদী হলেন – অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান। এ ছাড়া বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।
মামলায় বাদীর অভিযোগ, ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয়প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
রবিবার বাদীপক্ষের শুনানি শেষে মামলাটি আমলে নেন আদালত। তদন্তের পর আগামী ১৮ আগস্ট মামলার প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost