বিয়ের আশ্বাসে পাশবিক নির্যাতনের অভিযোগ। মামলা হলেও আসামী গ্রেফতার হয়নি।

প্রকাশিত: 7:51 PM, August 13, 2021

বিয়ের আশ্বাসে পাশবিক নির্যাতনের অভিযোগ। মামলা হলেও আসামী গ্রেফতার হয়নি।

বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ করেছেন সনাতন ধর্মাবলম্বী এক নারী। ঘটনার বিচার দাবী করে থানায় অভিযোগ করা এজাহারে বলেন, মোবাইল ফোনে পরিচয় হয় কয়েজ নামের এক ব্যক্তির সাথে। পরিচয়ের সূত্রধরে অনেক কথা হলে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়।আমি তাকে বিশ্বাস করি এবং সে ঘটনার দিন ঢাকা’স্থ শাহবাগ থানাধীন মেট্রোপলিটন নামের আবাসিক হোটেলে (৩১০নং)কক্ষে আসতে বলে। আমি হোটেলে পৌছেই বিয়ে পড়ানোর জন্য কাজী কোথায় জানতে চাইলে সে কাজী আসতেছেন বলে আমাকে আশ্বস্ত করে কাল বিলম্ব করে থাকে। অভিযোগ লিপিতে নিজেকে ধর্ষনের স্বীকার হয়েছেন বলে বাদিনী ধর্ষকের পরিচয় তুলে ধরে বলেন সিলেট এয়ারপোর্ট থানার বাসিন্দা মৃত আলহাজ্ব নিমার আলীর পূত্র মিছবা উল ইসলাম কয়েজ(৪৬) সারা রাতে একাধিক বার তাকে পাশবিক নির্যাতন করে। সকালে বিয়ে নিয়ে টাল বাহানা করে এবং কাজী আনতে বাইরে যাচ্ছে বলে পালিয়ে যায়।এর পর থেকে মোবাইল নম্বর গুলো বন্ধ রেখেছে।কয়েজ আরও অনেকবার আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেছে। এ ব্যাপারে গত ২৪ জুলাই রাতে কয়েজকে আসামী করে শাহবাগ থানায় মামলা দায়োর করেন ওই নারী।এ ঘটনার ৩ সপ্তাহ অতিক্রান্ত হলেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই গোলাপ উদ্দিন মাহমুদের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান , আসামীর অবস্থান দুরে হওয়ায় ব্যবস্থা নিতে সময় লাগছে।তবে আইনী প্রদক্ষেপ নিতে সিলেটের এয়ারপোর্ট থানায় স্লিপ পাঠানো হয়েছে এবং ধর্ষণের আলামত পরিক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ