ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:57 PM, August 13, 2021
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত এর গাড়ি ভাঙচুর করেছে দুবৃত্তরা।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে শহর থেকে বাড়ি যাবার পথে ছড়ারপাড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত জানান, বৃহস্পতিবার রাতে শহরের চৌমুহনা থেকে নিজ বাড়ি পাহাড় বর্ষিজোড়ায় যাবার পথে ছড়ারপাড় নামকস্থানে একটি মোটরসাইকেল যোগে হেলমেটপড়া দুই যুবক পাথর দিয়ে ঢিল মেরে গাড়ির সামনের গ্লাস ভেঙে পালিয়ে যায়।
এব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান বলেন,যারা এ কাজটি করেছে তারা নিন্দনীয় ও অত্যন্ত ঘৃণ্য কাজ করেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost