ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:17 AM, August 15, 2021
গানের পাখি…
কিছুপাখি জলে ভাসে, কোনোপাখি ফিরে পায় ঘর, গানের কোকিল তুমি রিক্ত হও,
আগস্ট মাসেই সুর হারাও, ধ্বনিত হয় কান্নার স্বর,
চোখ গেলো চোখ গেলো, বেদনার্ত কোকিলার;
আর এভাবেই আমাদের মাঝে হারানোর বেদনা হয়ে বারে-বারে ফিরে আসে রক্তঝরা আগস্ট;
শুরু হয় জেগে ওঠার দিন, আগস্ট আসে এইভাবে আমার বুকের জমিন,
জাতির জনক তিনি বাংলায় ফিরে আসেন,
বুকের তাজা রক্তে এত শুভ্রতা কোথায় পেলেন!
অমায়িক-উদার, হাজার যুগের অবতার দিব্য-ক্ষুদিরাম, দরোজার কড়া নাড়ান, মুক্তির বারতা শোনান,
কায়াহীন ছায়া হয়ে সাথে আসেন রবীন্দ্রনাথ-নজরুল;
সেই সাথে দীঘলকান্তি সত্যজিৎ, জাত্যাভিমানী
বসু সুভাষ, বুড়িগঙ্গার রক্তস্রোতে দাপাদাপি,
অমল-অমিত-রতন অপেক্ষায় দীর্ঘক্ষণ,
জল আর জলের অতল, বাসন্তী-অনন্ত’র, অপু-দুর্গা-কুবের-কপিলা-মালারা স্বপ্নে খেলে যায়;
এই সেই রাজা পুষবেন খাজনাহীন প্রজা, শিলাইদহ-শাহজাদপুর-পতিসর-প্রাজ্ঞ, ক্লান্তিহীন-বিদ্রোহী তিনি, মুক্ত করবেন নীপিড়িত মানবতা, গোপালগঞ্জের খোকা;
দুরন্ত-ডানপিটে-সাহসী বালক, ফুটবল-ভলিবল-হাডুডু, দাঁড়িয়াবাঁধা-গোল্লাছুট, চোখ অপলক, নৌকায় কাটে দিনমান, কলকাতার বেকার হোস্টেল দেয় হাতছানি,
শেরে বাংলা-সোহরাওয়ার্দী শেখালেন অমর জীবনযাপন, আছেন মওলানা ভাসানী;
দাঙ্গায়-ক্ষুধায় মানুষের আর্তনাদ, বাঙালি মুসলমানের মুক্ত-স্বদেশ, সবুজের মাঝে লাল-রক্তলেখ,
মস্তিষ্কের আধারে কলালক্ষ্মীর বারতা,
কখন শোনাবেন গান, সাতই মার্চে এসে দাঁড়ান,
জনতার মুখোমুখি;
অস্কার নয়, নোবেল নয়, নয় কোনো মানিক্যখচিত এপ্রোন, বাংলাদেশ নামের ছবির জনক ঘাতকের বুলেটে জীবন করলেন দান,
স্বাধীন-পতাকা সুমহান;
21
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost