ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:25 PM, December 7, 2021
নিজস্ব প্রতিবেদক:
নানা কারনে বহু বছর আগেই দেশে বাল্য বিবাহের প্রচলন শুরু হয়। তবে মহামারী করোনাকালে উদ্বেগ জনকভাবে বেড়েছে বাল্য বিবাহ। কোনোভাবেই এর লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ‘তুলনামূলকভাবে মেযেরাই বেশি বাল্য বিয়ের শিকার হয়। অপরিণত বয়সের ছেলেদের বিয়ে হার সামান্য।’ এই বাল্য বিবাহ মেয়েদের উপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। এসব বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে মনে করেন বিশ্লেষকরা। “বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় এসব কথা বলে বক্তরা।
আজ মঙ্গলবার সকালে ব্রাক্ষণবাড়িযা জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সংবাদিক ফোরামের (বিএমএসএফ)। জনস হপকিনস-সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম ও ইউএসএআইডি উজ্জীবন প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় আলোচকরা প্রত্যন্ত গ্রামীন এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগে ইউনিয়ন পরিষদসহ শিক্ষক ও ধর্মীয় নেতাদের মাঝে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বাল্যবিবাহের কারণ, কুফল, প্রতিকার নিয়েও আলোচনা করা হয়। করোনাকালীন অতিমারীর সময়ে দেশের বাল্য বিবাহ বেড়ে যাওয়ার তথ্য প্রকাশ করে আগামীতে এ অবস্থা কমিয়ে আনতে জনমত সৃষ্টিতে সাংবাদিকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করা হয়।
কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের করণীয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল, ইউএসএআইডি-উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএফএম ইকবাল, মানবাধিকার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাপলা রহমান, নির্বাহী পরিষদ সদস্য ও সিনিয়র সাংবাদিক নাসরিন গীতি, ইউএসএআইডি-উজ্জীবন প্রকল্পের কনসালটেন্ড সোনিয়া রহমান, সাংবাদিক আনহার আহমদ সামসাদ ও দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ।
এছাড়াও কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন- পথিকটিভির চেয়ারম্যান রাবেয়া জাহান তিন্নি, দৈনিক যায়যায় কালের স্টাফ রির্পোটার লিটন হোসাইন জিহাদ, দৈনিক ফ্রন্টিয়ার এর সম্পাদক আব্দুল মালেক,বিজয় টিভির প্রতিনিধি মুহাম্মদ মাসুদ,দৈনিক সময়ের আলোর প্রতিনিধি শাহগির মৃধা, আজকের বিজনেজ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি হালিমা খানম, দৈনিক পথিকনিউজ এর প্রতিনিধি এইচ এম জাহিদ, পথিকটিভির চীফ ভিডিও এডিটর শাখাওয়াত হোসেন শাহিন, দৈনিক যায়যায় কালের নাসিনগর প্রতিনিধি,শেখ আবুল খায়ের আনছারী, এএমটিভির প্রোগ্রাম প্রডিউসার আশরাফুল ইসলাম ইয়াসিন, মানবকন্ঠের প্রতিনিধি ইয়াসিন, পথিকটিভির প্রতিনিধি মো:মনির হোসেন, তাজুল ইসলাম আপন প্রমুখ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost