ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:14 PM, December 7, 2021
জালালাবাদ এসােসিয়েশন, ঢাকার সাবেক সভাপতি এবং জালালাবাদ ভবন ট্রাষ্ট্রের সদস্য সি এম তােফায়েল সামি মৃত্যুতে জালালাবাদ এসােসিয়েশন, ঢাকা’র সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাষ্টের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাষ্ট্রের চেয়ারম্যান ড. মােহাম্মদ ফরাসউদ্দিন ও সদস্য সচিব জনাব জালাল আহমেদ গভীর শােক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা বলেন সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালাে।
সি এম তােফায়েল সামি দেশের ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অবসর সময়ে সমাজসেবক হিসাবে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। ঢাকা সিলেট বিভাগবাসীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসােসিয়েশন, ঢাকার দুই মেয়াদে নির্বাচিত সভাপতি ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার
উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। তিনি সাবেক পররাষ্ট্র সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামির বড় ভাই। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও সহধর্মিণীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নেতৃবৃন্দ শােকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা
করেন এবং শােক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দু্ল মোমেনের নেতৃত্বে জালালাবাদ নেতৃবৃন্ধ মঙ্গলবার মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost