​ রাজধানীতে বিক্ষোভ বিএনপির

প্রকাশিত: 9:11 PM, December 13, 2021

​ রাজধানীতে  বিক্ষোভ বিএনপির

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিল থেকে খালেদা জিয়ার জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির,মাসুম শান্ত, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ