সেন্টমার্টিনে এক লাখ ৩৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

প্রকাশিত: 5:59 PM, December 18, 2021

সেন্টমার্টিনে এক লাখ ৩৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৩৪,৮০০ পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুব এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন রাতে একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৮ জন ব্যক্তিকে আটক করে।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ