ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:09 PM, December 22, 2021
জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ, অশ্লীল বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মাগুরায় মামলা হয়েছে। গতকাল দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাগুরা জেলার সভাপতি এডভোকেট রোকনুজ্জামান খান বাদী হয়ে জুডিসিয়াল-১ আদালতে এ মামলা করেন। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে। মামলার বাদী রোকনুজ্জামান খান বলেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচীপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যা যেকোনো নারীর জন্য মর্যাদা হানিকর। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথা বলে জিয়া পরিবারকে দেশের মানুষের কাছে হেয় করেছেন। তাই ডা. মুরাদ হাসান ও টকশো উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলাটি করেছি। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন জবানবন্দি গ্রহণ করে আগামী ৪ঠা জানুয়ারি মামলার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost