ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:48 AM, November 16, 2022
গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা বিরাজ করছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়,শীঘ্রই ঘোষণা হতে পারে বাউশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ও তারিখ।
চলতি মাসেই তফসিল ঘোষণা হতে পারে এমন সম্ভাবনা জানিয়েছে বিভিন্ন সূত্র।
দীর্ঘদিন ধরে ইউনিয়নের সীমানা সংক্রান্ত জটিলতা বিদ্যমান সংকট ইতোমধ্যে সমাধান হয়েছে,সম্পন্ন হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ।
সচেতন মহলের দাবী,সারাদেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।অতএব, আমরা ইউ,পি নির্বাচন শেষ করতে পারিনি। যেহেতু জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন কঠিন কাজ সম্পন্ন করতে পেরেছেন। আশাকরি, কাছাকাছি সময়ে নির্বাচন সম্পন্ন ও অস্থায়ী কার্যালয়ে পরিচালিত ইউনিয়ন পরিষদকে নিজস্ব জমি এবং ভবনের ব্যবস্থা করে জেলা প্রশাসন ইউনিয়নবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করবেন।
এদিকে নির্বাচন খবরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য সদস্য প্রার্থীদের নিয়ে পাড়া- মহল্লায় আলোচনা চলছে।
চলছে চেয়ারম্যান প্রার্থীদের যোগ্যতা সম্ভাবনা নিয়েও।সাধারণ মানুষ প্রশাসনের কাছে একটি অবাধ -নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার ব্যবস্থাপনা দাবী জানান।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost