ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:08 AM, November 16, 2022
খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ অক্টোবর ঢাকা জেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং নিপুণ রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি। এ ছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, প্রথমত আমার ওপর আস্থা রেখে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় দলের চেয়ারপারসন ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা একটি কাজ করতে চাই। তা হচ্ছে, আগামী আন্দোলন সংগ্রাম সফলে স্বল্প সময়ের মধ্যে জেলার ১০টি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা বিএনপিকে আন্দোলনের মডেল ইউনিট হিসেবে গড়ে তোলা। আমাদের লক্ষ্য, সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করা, গণতান্ত্রিক পরিবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
আংশিক কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost