কুমিল্লায় বিএনপির সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কর্মী ও সমর্থকে পূর্ণ হয়ে গেছে।

প্রকাশিত: 3:54 PM, November 26, 2022

কুমিল্লায়  বিএনপির   সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল  কর্মী ও সমর্থকে পূর্ণ হয়ে গেছে।

ঢাকার কাছের বিভাগীয় শহর কুমিল্লায় বিরোধী দল বিএনপির সমাবেশ নির্ধারিত সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কুমিল্লা টাউন হল মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকাগুলো দলটির কর্মী ও সমর্থকে পূর্ণ হয়ে গেছে।

কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা ছাড়া আশেপাশের নানা জেলা ও উপজেলা থেকে দলটির নেতা, কর্মী ও সমর্থকরা মিছিলসহ আসছেন।

বিএনপির এর আগের বিভাগীয় সমাবেশগুলোর এক দিন আগে থেকেই দেখা গেছে সংশ্লিষ্ট শহরটিকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে ‘পরিবহন ধর্মঘট’-এর নামে।

বিএনপির তরফ থেকে বরাবরই অভিযোগ করা হয়েছে সরকারের সমর্থনপুষ্ট পরিবহন মালিক-শ্রমিক সমিতিগুলো সমাবেশকে বাধাগ্রস্ত করতেই সাজানো ‘পরিবহন ধর্মঘটন’ ডেকেছে।যদিও সরকারি দল এসব অভিযোগ অস্বীকার করেছে।তবে কুমিল্লা সমাবেশের আগে এমন কোন পরিবহন ধর্মঘট দেখা যায়নি।
তবে সমাবেশের দিন কুমিল্লায় ইন্টারনেটের গতি কমিয়ে রাখার একটি অভিযোগ উঠেছে। যে অভিযোগ ছিল অন্যান্য শহরের সমাবেশগুলোতেও।

বেলা এগারটার দিক থেকেই শুরু হয়েছে সমাবেশের কার্যক্রম এবং বেলা দুইটার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা মঞ্চে উঠবেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।

বিভাগীয় পর্যায়ে এটি বিএনপির সপ্তম সমাবেশ। চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে দলটি ধারাবাহিক এ কর্মসূচি শুরু করেছিলো।

এ সংক্রান্ত আরও সংবাদ