ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:56 AM, December 3, 2022
শরীফ আহমেদ:
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামি বলেন, সাংবাদিকেরা সত্যকে তুলে ধরেন । ঢাকায় বসবাসরত সিলেটি সাংবাদিকদের উন্নয়নে জালালাবাদ সাংবাদিক সমিতির যে কোন উদ্যোগে আপনাদের পাশে থাকবে জালালাবাদ এসোসিয়েশন ।
তিনি আজ রাজধানীর কাওরানবাজারে জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির নব নির্বাচিত কমিটির সংগে মত বিনিময়কালে এ কথা বলেন ।
এ সময় সেখানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী , সাংবাদিক সমিতির সভাপতি সৌমিত্র দেব ,সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান , সহ-সভাপতি এম এ রকিব খান, সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর ,যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক শিকদার ,অর্থ সম্পাদক আনহার সামশাদ ,সাংগঠনিক সম্পাদক সালাম মাহমুদ, প্রচার সম্পাদক সাখাওয়াত লিটন, প্রমুখ ।
সিলেট বিভাগের ঢাকায় কর্মরত সাংবাদিকদের সামাজিক ও পেশাজীবী সংগঠন জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে সমিতির কার্যালয়ে গত ২৬ নভেম্বর-২০২২ তারিখ সন্ধ্যায় আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সমিতির আহবায়ক সৌমিত্র দেব এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনহার সামশাদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে ৩৯ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost