ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:37 AM, March 7, 2023
আজ পবিত্র শবেবরাত । হিজরি সন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ ভাগ্যরজনী হিসেবে পালন করে থাকেন। মূলত লাইলাতুল বরাত আসে পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে। মহিমান্বিত এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভের আশায় নানা ধরনের আমল করে থাকেন। জিকির-আজকার, দোয়া-দরুদ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন নফল ইবাদতে মশগুল থাকেন তারা। স্রষ্টার কাছে ফানা চান পাপ মোচনের জন্য। আগামী দিনগুলোতে যেন মহান প্রভুর সান্নিধ্য পাওয়া যায় সেই লক্ষ্যে কান্নাকাটি করেন মুসল্লিরা। মুনাজাতে নিজের ও মুসলিম উম্মাহর মঙ্গলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন তারা। ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস- মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের ‘রিজিক’ নির্ধারণ করে থাকেন। তাই দিবসটি বেশ তাৎপর্যপূর্ণ তাদের কাছে।
পবিত্র এ রজনীটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এসময় দেশবাসীসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হবে। এদিকে পবিত্র শবেবরাত উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শবেবরাত উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost