দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে আলোচনা সভা

প্রকাশিত: 12:37 AM, October 18, 2023

দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে আলোচনা সভা

জাতীয় দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়।
মঙ্গলবার ১৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।
কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বারের সভাপতি মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, সাপ্তাহিক মুক্তকথার সম্পাদক মামুনুর রশীদ, এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, চ্যানেল ২৪ এর প্রতিনিধি আব্দুর রব, সামাজিক সংগঠন শেখ বুরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ।
পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, কালবেলার এক বছরে তাদের যে অর্জন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে তাদের যে সাহস দেখিয়েছে এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সংবাদ মাধ্যমে সমাজের অনাচার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোন বিষয়েই মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। কালবেলা সোস্যাল মিডিয়ায় সংবাদ পরিবেশনে জন্য সাংবাদিকতার নতুন একটি সিস্টেম চালু করেছে। যার মাধ্যমে খুব কম সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। কালবেলার সাথে জড়িত সম্পাদক ও প্রকাশকসহ সকল পাঠকে শুভেচ্ছা জানাই।

এ সংক্রান্ত আরও সংবাদ