লাকসামের কান্দিরপাড় ইউনিয়নঃ রাস্তার জমি দখলকরে অবৈধ স্থাপনা

প্রকাশিত: 1:27 PM, November 1, 2023

লাকসামের কান্দিরপাড় ইউনিয়নঃ রাস্তার জমি দখলকরে  অবৈধ স্থাপনা

লাকসাম উপজেলা প্রতিনিধিঃ রাস্তার জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন এর সালেহ পুর গ্রামের একটি রাস্তার মুখপাত দখল করে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
চান মিয়া নামক বি এন পির এক নেতা এ স্থাপনা নির্মাণ করছেন।  
এদিকে জানাযায় চানমিয়া বি এন পির সাবেক মেম্বার শামসুল হক এর ছেলে। দীর্ঘ ১৫/১৬ বছর যাবদ এই জায়গাটি ভোগ দখল করে আসছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, রাস্তার জায়গাটি দখল হয়ে গেছে। সেখানে দোকানপাট ও মার্কেট করে ভাড়া দিয়েছেন অনেকে। এতে রাস্তার পিছনের প্রায় দুই হাজার বসবাসকারী মানুষের
দুর্দশা শেষ নেই। দুর্ভোগে হাজারো মানুষ।
এদিকে, দেশের অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে শেখ হাসিনার সরকার। আর সেই সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করছে কিছু সার্থসন্ন্যাসী নেতাকর্মীরা।

স্থানীয়রা জানিয়েছেন, আর্থিক সুবিধা নিয়ে কিছু সরকার দলীয় অসাধু নেতা কর্মীরা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ করে দিয়েছেন প্রভাবশালীদের।

এ সংক্রান্ত আরও সংবাদ