ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:54 AM, December 20, 2023
সাভার প্রতিনিধি:
সাভারে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং এবং মোহাম্মদ সাইফুল ইসলাম অংশ নিয়েছেন। স্বতন্ত্র এ দুই প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে নৌকা মনোনীত প্রার্থী এনামুর রহমানের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠে।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে সাভার পৌরসভা এলাকার ভাগলপুরে তৌহিদ জং মুরাদের এবং এর আগে সন্ধ্যায় নামাগেন্ডা এলাকায় মোহাম্মদ সাইফুল ইসলামের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। নামাগেন্ডার ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে তালুকদার মো. তৌহিদ জং মুরাদের নেতা-কর্মীরা জানান, সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচরণার জন্য একটি অস্থায়ী কার্যালয় খোলা হয়। সোমবার রাত আনুমানিক তিনটার দিকে একটি নোহা ও একটি হায়েস গাড়িতে করে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভারের সাবেক ছাত্রদল নেতা বাবু ও পলাশের নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি ওই কার্যালয়ের সামনে আসেন। পরে তারা কার্যালয়ে হামলা চালিয়ে ব্যানার ছিড়ে ফেলে এবং কয়েকটি চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এসময় কয়েকজন এগিয়ে এলে তাদেরকে মেরে ফেলার হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করে হামলাকারীরা।
এসময় স্বতন্ত্র প্রার্থী মুরাদের নির্বাচনী প্রচারণায় কেউ অংশ নিলে তাকে মেরে ফেলারও হুমকি দেয় তারা। পরে তারা কাতলাপুরে সাভার পৌরসভা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও তৌহিদ জংয়ের সাভার পৌরসভার ৭৩ টি কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল হালিমের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কার্যালয়ের সাইবোর্ড, তিনটি সিসি ক্যামেরা ভাঙচুর করে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost