ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:05 AM, December 25, 2023
এবি পার্টির আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক সব মহলের মতামত উপেক্ষা করে গণতন্ত্র হত্যার মাধ্যমে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। ইতিহাসে এই নির্বাচন কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ঘোষিত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ‘প্রহসনের নির্বাচন বর্জনের দাবিতে মানববন্ধনে’ এসব কথা বলেন তিনি।
রাজধানীর বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয়-৭১ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন।
এবি পার্টির যুগ্ম আহবায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, শিক্ষা স্বাস্থ্য ও রাজনৈতিক ব্যবস্থা সবই আজ ভেঙে পড়েছে এই লুটেরা সরকারের কারণে। একজন ব্যক্তির ক্ষমতা কুক্ষিগত করার লোভে গোটা জাতি দুর্ভিক্ষের হুমকিতে পড়েছে।
তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আসুন সবাই মিলে অবৈধ সরকারের পদত্যাগ আন্দোলনে যুক্ত হই নইলে জাতি মুক্তি পাবেনা।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অবিলম্বে পদত্যাগ করুন, পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ দিয়ে দেশের মানুষকে অত্যাচার বন্ধ করুন। না ইলে ভয়াবহ পতনের পরিণতি থেকে আপনি রেহাই পাবেন না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, শাহাদাতুল্লাহ টুটুল, মাসুদ জমাদ্দার রানা, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, এনামুল হক, আমানুল্লাহ খান রাসেল, রিপন মাহমুদ, ফেরদৌসী আক্তার অপি, শাহীনুর আকতার শীলা, আমেনা বেগম, রুনা হোসাইন, মশিউর রহমান মিলুসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost