ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:21 AM, January 11, 2024
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। একইসঙ্গে সর্বসম্মতিক্রমে সংসদে পঞ্চমবারের মতো সংসদ নেতা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উপনেতা হয়েছেন বেগম মতিয়া চৌধুরী। স্পিকারের আসনে ড. শিরীন শারমিন চৌধুরীই থাকছেন। সরকারি দলের চিফ হুইপ হচ্ছেন নূর ই আলম চৌধুরী লিটন। এ ছাড়া নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের শরিক বা মিত্র দলের কারও নাম নেই।
আজ সন্ধ্যায় শপথ নেবেন নতুন সংসদের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন, আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ডা: দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (বাক্ষণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।
এমপিদের শপথ, সংসদ নেতা-উপনেতা নির্বাচন: গতকাল সংসদ ভবনে এমপিদের শপথ শেষে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসস্মতিতে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচন করা হয়। উপনেতা করা হয় বেগম মতিয়া চৌধুরীকে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নানামুখী ষড়যন্ত্র চলছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost