ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:13 PM, May 29, 2024
পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। আগামী জুলাই থেকে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১,০০০ লিটার পানির দাম ১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫ টাকা ১৮ পয়সা করে। অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা আগে ছিল ৪২ টাকা।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।
ওয়াসা কর্তৃপক্ষ জানায়, ঢাকা ওয়াসার সম্মানিত গ্রাহকদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয় করার লক্ষ্যে পানির দাম বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সব ধরনের (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।
এর আগে ২০২২ সালের জুলাইয়ে পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছিল নতুন দাম।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost