ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:43 PM, May 29, 2024
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদ থেকে হাসান জাহিদ তুষারকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অব্যাহতির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুন থেকে হাসান জাহিদ তুষারের উপপ্রেস সচিব পদে চুক্তিভিক্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর করা হবে।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদক হাসান জাহিদ তুষার ২০১৯ সালে প্রথম উপপ্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে তার চুক্তি নবায়ন করা হয়। কিন্তু আজ হঠাৎ করেই তার সঙ্গে চুক্তির সমাপ্তির আদেশ জারি হলো।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost