নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে-তারেক রহমান

প্রকাশিত: 6:12 PM, January 22, 2026

নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে-তারেক রহমান

বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে এক জনসমাবেশে বক্তব্য তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিস ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌজ, সহ সাংঘঠনিক মিফতাহ সিদ্দিকী জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্বল প্রমুখ।


কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান ও উপদেষ্টাদের উদ্দেশে বলেন, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে আমি অনুরোধ করবো তাদের যদি প্রটোকল দরকার হয়, তাহলে তা তিন ডাবল করে দিন। বিএনপির চেয়েও তিনগুণ বেশি করে দিন।
তারেক রহমান বলেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এখন সেটা বুঝতে পারছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। সে জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যখন এত মানুষ শহীদ হচ্ছিল, তখন তারা কী ভূমিকা রেখেছিল এখন মানুষ তা নতুন করে জানতে চাইছে।
তিনি বলেন, আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন। আমরা বলি, ভাই, আপনাদের তো মানুষ ৭১ সালেই দেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ দেখেছে আপনারা কীভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তখন লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছে। আপনাদের ভূমিকার কারণে এই দেশের লাখ লাখ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছেন। কাজেই আপনাদের ভূমিকা আমরা ৫০ বছর আগেই দেখে ফেলেছি।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল,গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।
তিনি বলেন, বিএনপির সরকার ,মা–বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। বহু মানুষ বিদেশে যায়। আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। সুযোগ তৈরি করতে চাই।
এর আগে মৌলভীবাজার ৪ আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ