মৌলভীবাজারে যৌথ বাহিনীর নির্বাচনী টহল শুরু

প্রকাশিত: 7:28 PM, January 24, 2026

মৌলভীবাজারে যৌথ বাহিনীর নির্বাচনী  টহল শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে প্রথম নির্বাচনী টহল কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল এর নির্দেশনায় এ টহল কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই যৌথ টহল পরিচালিত হচ্ছে।
সূত্র জানায়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে টহল কার্যক্রম শুরু হয়ে যৌথ বাহিনী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নির্ধারিত রুট অনুযায়ী টহল দল চৌমোহনা পয়েন্ট, কুসুমবাগ পয়েন্ট, বেরীর পাড় পয়েন্ট ও ঢাকা বাসস্ট্যান্ড অতিক্রম করে শ্রীমঙ্গল উপজেলায় প্রবেশ করে।
এরপর টহল দল ভানুগাছ রোড হয়ে কমলগঞ্জ উপজেলা, পরে মুন্সীবাজার ও শমসেরনগর রোড প্রদক্ষিণ শেষে পুনরায় চৌমোহনা পয়েন্টে এসে টহল কার্যক্রম সম্পন্ন করে।
প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ধরনের যৌথ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ